আবু সাঈদ, সাতক্ষীরা: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিবাদ্য নিয়ে তারুণ্যের উৎসব, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সাতক্ষীরা জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলা এস্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক ) বিষ্ঞুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী শোয়াইব আহমাদ, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন এন ডিসি পলাশ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রিট প্রণয় বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, অনুষ্ঠান পূর্বে সরকারি কর্মকর্তা ও কর্মচারিসহ তাদের বাচ্চাদের সাথে কুশল বিনিময় করেন। পরে বিভিন্ন ধরনের খেলার শুভ উদ্বোধন করেন এবং সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় তিনি বলেন খেলা ধুলা মানুষের শরীর ও মনকে বিগ্শিত হয়। ছেলে মেয়েদের লেখা পড়ার পাশাপাশি নিয়মিত খেলা করতে হবে। সমাজে মানুষের মত মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে বিভিন্ন ধরনের খেলার আয়োজনসহ পুরুষ্কার বিতরণ করেন অতিথি গন।
রিপোর্টার 














