আজ ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

খুলনা বিভাগে ভোক্তা অধিকারের অভিযান, ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৪৩০ বার

খুলনাসহ বিভাগের ১০ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনা জেলা ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ১০ টি টিম মঙ্গলবার (১৪ জানুয়ারী) এ তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে যশোরের কেশবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর নতুন বাজার রুপসা ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে মনিরামপুর উপজেলার চিনেটুলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জমিমানা করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার কাবুরহাট ও খাজানগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার হাটগোলাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার শহীদ কাজল স্মরনীয় পলাশপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর ও ফকিরহাট উপজেলার সদর বাজার ও ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করা হয় । নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার মাইজপাড়া বাজারে অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ১৬ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনা বিভাগে ভোক্তা অধিকারের অভিযান, ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : ০৭:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫