আজ ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল,৬টি ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ২৮৬ বার

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে এক অস্ত্র ব্যবসায়ী আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আহমদ কবির এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দেবহাটার জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম আসাদুল গাজী (৩২), সে দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামের কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা- শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ আসাদুল গাজীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশী করে তার ডানহাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করে।

তার পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভিতর হতে সাদা কসটেপ দ্বারা মোড়ানো দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের এক টি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে।এছাড়া আসাদুলের পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের বাম পকেটের ভিতর হতে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের মামলা করা হয়েছে। প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ সজীব খান, ডিআইও-১ মোঃ হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন মোল্লা, অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এস আই আহমদ কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল,৬টি ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৬:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫