আজ ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় আটক ১৯৬ রোহিঙ্গা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ২৭৪ বার

নিউজ ডেস্ক: সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় ১৯৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) লাংকাউইয়ের তেলুক ইউ বিচ থেকে তাদের আটক করা হয়।

লাংকাউই পুলিশের প্রধান এসিপি শারিমান আশরি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটের দিকে স্থানীয়দের একজনের থেকে তথ্য পেয়ে নৌকাসহ ১৯৬ রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মেধ্য ৬৮ জন পুরুষ, ৫৭ জন মহিলা, ৩৯ জন মেয়ে এবং ৩২ জন ছেলে রয়েছে।

তিনি আরও জানান, ১০ দিন আগে নৌকায় করে মিয়ানমার থেকে তেলুক ইউ বিচে আসে এই ১৯৬ জন রোহিঙ্গা নাগরিক। আটক সবাইকে ল্যাংকাউই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে (জেআইএম) এবং ডকুমেন্টেশনের জন্য ল্যাংকাউইতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ল্যাংকাউই স্বাস্থ্য অফিসও তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে।

পুলিশ প্রধান জানান, টেলুক ইউতে সমুদ্র সীমানা নিয়ন্ত্রণে কঠোর করার জন্য মেরিন পুলিশ দলকেও মোতায়েন করা হয়েছে এবং অবৈধভাবে জলে প্রবেশ করতে পারে এমন কোনও অবশিষ্ট নৌকাগুলির সম্ভাবনা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় আটক ১৯৬ রোহিঙ্গা

আপডেট টাইম : ১০:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫