আজ ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা 

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ২৯২ বার

আবু সাঈদ, সাতক্ষীরা: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনার সহকারি পরিচালক মো. রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. সজীব খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মাদ ফেরদৌস আরেফিন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, অজোপাডিকো নির্বাহী প্রকৌশলী মোঃ সোয়াইব হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোস্তফা জামান, বি আর টি এর সহকারি পরিচালক মাহবুব কবির।

উল্লেখ্য দিনব্যাপী অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রধান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা 

আপডেট টাইম : ১১:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪