আজ ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

কালিগঞ্জে হযরত আলী ক্লিনিকে প্রসূতির মৃত্যুঃ মালিকপক্ষ জনরোষে পালিয়ে শেষরক্ষা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ২৬০ বার

কালিগঞ্জ প্রতিনিধি: প্রসব বেদনায় ক্লিনিকে ভর্তির ৩ ঘন্টার মধ্যে চিকিৎসক তানিয়ার ভুল অপারেশনে সংগীতা মন্ডল নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। জনরোষ থেকে নিজেকে বাঁচতে চিকিৎসকসহ ক্লিনিক মালিক ও নার্সরা পাঁচিল টপকে পালিয়ে শেষরক্ষা হয়েছে। ঘটনাটি সোমবার (২৫ নভেম্বর-২৪) বেলা পৌনে ৩ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাস টার্মিনাল সংলগ্নে ডাঃ হযরত আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটেছে। অভাগা প্রসূতির নাম সঙ্গীতা কুমারী মন্ডল (২২)।

সে উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামের প্রসেনজিৎ কুমার মন্ডলের স্ত্রী। জানাগেছে, প্রসূতি সঙ্গীতা মন্ডলের প্রসব বেদনা শুরু হলে মোটা অংকের টাকার চুক্তিতে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হযরত আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে। এরপর চুক্তিকৃত টাকা হাতে পেয়ে বেলা পৌনে ৩ টায় ডাঃ ডাক্তার তানিযা সিজারিয়ান অপারেশন করে বাচ্চা প্রসব করায়। ওই সময় বাচ্চা সুস্থ থাকলেও ভুল অপারেশনের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয় বলে স্বজনরা অভিযোগ করেণ।

বিষয়টি প্রকাশ পেলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ক্লিনিক ঘেরাও করে এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এই সময়ে সুযোগ বুঝে পিছনের দরজা দিয়ে ডাঃ তানিয়া এবং ক্লিনিক মালিক সিরাজুল ইসলাম সহ তার নার্সেরা প্রাচীর টপকে পালিয়ে রক্ষা পায়। পরে রোগীর পালস থাকার খবরে স্থানীয় লোকজন দ্রুত অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানাগেছে। ডাঃ তানিয়ার ভুল অপারেশনে এবং ভুল চিকিৎসায় একের পর এক রোগী মারা গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে ভুক্তভোগীরা জানান।

বিষয়টি সাতক্ষীরা জেলার সিভিল সার্জন এর আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। এ ব্যাপারে ক্লিনিক মালিক সিরাজুল ইসলাম পালিয়ে যাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে ডাক্তার তানিয়ার ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

কালিগঞ্জে হযরত আলী ক্লিনিকে প্রসূতির মৃত্যুঃ মালিকপক্ষ জনরোষে পালিয়ে শেষরক্ষা

আপডেট টাইম : ১০:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪