আজ ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে অবৈধ মাদকদ্রব্যসহ ভারতীয় মালামাল আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ২৩৫ বার

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। আজ শুক্রবার (২২ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য আটক করে ভোমরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন লক্ষীদাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ আটক করে, কাকডাঙ্গা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজ্জাকের মোড় নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় মদ আটক করে ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে ভোমরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সাতক্ষীরা থানাধীন মেইন পিলার ০৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০,০০০,টাকা মূ্ল্যের ভারতীয় শাড়ী আটক করে। বৈকারী বিওপি একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৭ এর এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে নতুন পাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১,০৫,০০০,টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে বেড়িবাধ নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৪,০০০, টাকা মূ্ল্যের ভারতীয় পোষাক সামগ্রী আটক করে।

তলুইগাছা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১২/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে তলুইগাছা কামারবাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০,০০০, টাকা মূ্ল্যের ভারতীয় থ্রী পিস আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিকদল কলারোধা থানাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কাকডাঙ্গার মাঠ এবং রাজ্জাকের মোড় নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫,০০০, টাকা মূ্ল্যের ভারতীয় শাড়ী এবং ১,১২,০০০, টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে ।

সর্বমোট ৩,৮৩,৫০০,(তিন লক্ষ তিরাশি হাজার পাঁচশত) টাকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে অবৈধ মাদকদ্রব্যসহ ভারতীয় মালামাল আটক

আপডেট টাইম : ০৩:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪