আজ ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে রৌপ্য গহনা উদ্ধার করেছে বিজিবি

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ২৩৯ বার

আবু সাঈদ: সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে থেকে ৬ কেজি ভারতীয় রূপার গহনা আটক করেছে বিজিবি। রোববার সকালে তলুইগাছা সীমান্তের চারাবাড়ী এলাকা থেকে ওই রূপার গহনা আটক করা হয়। আটক রূপার গহনার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৯৮ হাজার ৯০৫ টাকা।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে রূপার একটি চালান ভারত হতে বাংলাদেশে পাচার হয়ে আসবে।

তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ০১ আরবি হতে ১০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে চারাবাড়ী নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক সকাল সাড়ে ৮টায় কতিপয় ব্যক্তিকে ব্যাগ হাতে করে সীমান্তের দিক থেকে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে চোরাকারবারীরা ব্যাগ ফেলে দ্রুত ঘন জঙ্গল দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি আভিযানিকদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে স্কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করে। এ ব্যাপারে কলারোয়া থানায় সাধারণ ডায়েরী করে কোর্ট আদেশ গ্রহণ করতঃ উদ্ধারকৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে রৌপ্য গহনা উদ্ধার করেছে বিজিবি

আপডেট টাইম : ১০:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪