আজ ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ভোমরায় ঋষি সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ২৪০ বার

আব্দুর রহমান, সাতক্ষীরা: ভোমরায় জেলা জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর নির্দেশে ঋষি সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট এবং তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভুক্তভোগী ঋষি সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইসরাইল গাজীর সন্ত্রাসী বাহিনী আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারপিট করে গুরুতর আহত করেছে।

তারা আমাদের ৫টি পরিবারের মূল্যবান সামগ্রী লুট করেছে। বইচনা গ্রামের ভুক্তভোগী বুলু দাসী জানান, তারা ২০১০ সালে বৈচনা মৌজায় ৮ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন। কিন্তু ওমর ফারুক নামে এক ব্যক্তি তাদের জমি দখলের চেষ্টা করছে। ভুক্তভোগী দিপালী রানী বলেন, চেয়ারম্যান ইসরাইল গাজীর নির্দেশে সন্ত্রাসীরা তাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুট করেছে। এখন তারা খোলা আকাশের নিচে কষ্টে দিন কাটাচ্ছেন এবং ইসরাইল গাজীর গ্রেপ্তার ও শাস্তি দাবি করছেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন সংকর দাশ ও কাজী সাকিব প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ভোমরায় ঋষি সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪