আজ ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরার শীর্ষ সন্ত্রাসী দোলন ও তার তিন সহযোগী অস্ত্র ও গুলিসহ আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ২৭৫ বার

আবু সাঈদ: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। সোমবার ভোরে শহরের পলাশপোল থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৫ই আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে ।

আটককৃতরা হলো- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল, শ্যামনগরের নোয়াবেকী এলাকার সুমন বিশ্বাস ও বিশ্বজিত রায়।

সাতক্ষীরা সদর থানার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে একটি আভিযানিক দল শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে সোমবার ভোরে অভিযান চালায়। এ তিন সহযোগীসহ দোলনকে চাইনিজ পিস্তল , দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজাসহ আটক করা হয়।

আটক আসামী, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর ইশতিয়াক। সাতক্ষীরা সদর থানার ওসি মো: শফি জানান, এঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরার শীর্ষ সন্ত্রাসী দোলন ও তার তিন সহযোগী অস্ত্র ও গুলিসহ আটক

আপডেট টাইম : ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪