আজ ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

কালিগঞ্জে প্রধান শিক্ষকসহ ৩জনকে পিটিয়ে যখমঃ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ২৭৫ বার

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীসহ ৩জনকে পিটিয়ে যখম করে আটক রাখে দুবৃত্তরা। সংবাদ পেয়ে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, সুরাত আলী হাইস্কুলের প্রধান শিক্ষক হযরত আলীকে গত দুইমাস যাবত স্কুলে ঢুকতে দিচ্ছে না একটিচক্র। চাহিদামত নির্দিষ্ট টাকা দিতে পারলেই অফিসে প্রবেশ করানো হবে মর্মে হুমকি ধমকী দেওয়া হয়েছে বললেন অতর্কিত হামলার শিকার প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয় ঐ এলাকায়।একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেই রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টা স্কুলে হাজিরা দিতে যান প্রধান শিক্ষক।

এসময়ে স্থানীয় রতনপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সবুর ও যুবদলের আহবায়ক আজাদের নেতৃত্বে ৪০/৫০ জন অতর্কিত হামলা চালায় হযরত আলীর উপর। এসময়ে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীদের ক্ষেপিয়ে উত্তেজিত করে। প্রধান শিক্ষককে স্কুলের গেট থেকে গলা ধাক্কাতে ধাক্কাতে এবং এলোপাতাড়ি ভাবে পিটিয়ে কদমতলা বাজারের একটি ঘরে তার দুই সহযোগীসহ আটকিয়ে রাখে। মুহুর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ার খবরে বেলা ১২ টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ও কালিগঞ্জ থানার উপ পরিদর্শক শাহিনসহ সঙ্গীয় ফোর্স ঐ দোকান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন ও স্থানীয়দের বক্তব্য নিয়েছেন ভ্রাম্যান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস। বর্তমানে প্রধান শিক্ষক ও দুই সহযোগী কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার রায় বলেন এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙচুর হওয়া মটর সাইকেলটিও থানায় আনা হয়েছে। তবে উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

কালিগঞ্জে প্রধান শিক্ষকসহ ৩জনকে পিটিয়ে যখমঃ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ

আপডেট টাইম : ০৯:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪