আজ ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ফ্যাসিস্ট আ’লীগের দোসর পুলিশ-প্রশাসন ও দালাল সাংবাদিকদের বিচার করতে হবে: যুবদল সভাপতি মুন্না

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:১৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ২৫৮ বার

সাতক্ষীরা প্রতিনিধি: স্বৈরাচার আওয়ামী লীগের দোসর পুলিশ- প্রশাসন ও দালাল সাংবাদিকদের বিভিন্ন পদ থেকে অপসারণ করে বিচারের দাবি জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শুক্রবার বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, যারা শেখ হাসিনার গদি রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, তারা ফ্যাসিস্ট সরকারের দোসর। তাই তাদেরকে বিভিন্ন পদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন,তারেক রহমানের নামে ওয়ান-ইলেভেনের সরকারও মামলা দিতে পারেনাই। অথচ আওয়ামী লীগ সরকার একের পর এক ভিত্তিহীন মামলা দিয়েছে তার বিরুদ্ধে। তিনি বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানান।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে যৌথ কর্মী সভায় আরও বক্তব্য দেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক বেলাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু প্রমূখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ফ্যাসিস্ট আ’লীগের দোসর পুলিশ-প্রশাসন ও দালাল সাংবাদিকদের বিচার করতে হবে: যুবদল সভাপতি মুন্না

আপডেট টাইম : ১০:১৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪