আজ ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

আশাশুনিতে পারিবারিব পুষ্টি বাগান স্থাপন শীর্ষক কৃষক প্রশিক্ষণ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ২৫৬ বার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে বসত বাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন শীর্ষক ২ দিনের কৃষক-কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, এইও আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম আলোচনা রাখেন। অনুষ্ঠানে বসত বাড়িতে বাগান স্থাপন করে পুষ্টি চাহিদা মেটাতে বছরের ১২ মাস সবজি চাষাবাদ করা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে বিশেষ অধিবেশন পরিচালনা করা হয়। অধিবেশনে আগাম রবি পরিকল্পনা, বোরো চাষ, রিলে ফসল সরিষা আবাদ নিয়ে আলোচনা করা হয়।

অধিবেশন শেষে উপজেলার মহিষাডাঙ্গা, হলদেপোতা, কচুয়া ও দরগাহপুর এলাকার প্লাবিত মানুষের খোজ খবর নিতে এবং এলাকার ফসলের অবস্থা সম্পর্কে জানতে ও দেখতে সরজমিন পরিদর্শন করেন উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। ক্যাপশান ঃ আশাশুনিতে কৃষক প্রশিক্ষণে আলোচনা রাখছেন উপ পরিচালক সাইফুল ইসলাম।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

আশাশুনিতে পারিবারিব পুষ্টি বাগান স্থাপন শীর্ষক কৃষক প্রশিক্ষণ

আপডেট টাইম : ০৯:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪