আজ ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

আমরা যেন সর্বসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি: আলিম আল রাজী

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ১৮২ বার

আবু সাঈদ: সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেছেন, মৃত্যুর কোন বয়স নেই, এটাই সত্য। এই পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী নই, আমরা এসেছি পরীক্ষা দিতে এবং এই পরীক্ষায় আমরা যেন পাশ করতে পারি। আমরা যেন সকল সময় মৃত্যুর জন্য তৈরি থাকি এবং সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারি।

রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা জজ আদালতের এজলাস কক্ষে আইনজীবী মো. আতাউর রহমান আলতু এর মৃত্যুজনিত ফুলকোর্ট রেভারেন্স সভায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির বিচারকবৃন্দ এবং আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন এড. বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা।

সভায় মরহুম এড. আতাউর রহমান আলতুর কর্মজীবন নিয়ে আলোচনা করেন, এড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু, এড. সোমনাথ ব্যানারর্জী, এড. শফিকুল ইসলাম খোকন ও এড. আব্দুল মজিদ। সভা শেষে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়। পরে মোনাজাত পরিচালনা করেন, আইনজীবী সমিতির আহবায়ক কমিটির সদস্য এড. আজিজুল ইসলাম। সমগ্র সভাটি পরিচালনা করেন, জেলা আইনজীবী সমিতির আহবায়ক সিনিয়র আইনজীবী জিএম লুৎফর রহমান।

উল্লেখ্য মরহুম এড. আতাউর রহমান আলতু গত ৪অক্টোবর শুক্রবার সকাল ৮:৩০টায় ব্লাড ও ইউরিন ইনফেকশন এবং ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ১৯৬০ সালের ১৫ মার্চ সাতক্ষীরা পৌরসভার প্রাণ সায়ের গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের স্ত্রী নাজমা সুলতানা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

বড় পুত্র আরিফ ইসতিয়াক ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি সম্পন্ন করেছেন এবং ছোট পুত্র আবিদ ইসতিয়াক ঢাকার শ্যামলীস্থ আনন্দ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। মরহুম এড. আতাউর রহমান আলতু ১৯৯৫ সালের ১লা জুন বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদ লাভ করেন এবং সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি ঢাকা ট্যাক্সবারের সদস্য হিসাবে সুনামের সহিত আয়কর ও কোম্পানি আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তার পিতা সাতক্ষীরা কলেজের প্রভাষক ছিলেন। ফুলকোর্ট রেভারেন্স শেষে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আমরা যেন সর্বসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি: আলিম আল রাজী

আপডেট টাইম : ০৩:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪