আজ ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরা পৌরসভার কাটিয়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তি আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ২৪৪ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।শনিবার রাত সাড়ে আটটার দিকে এ আটকের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন,পৌরসভার রাজারবাগান উত্তরপাড়া এলাকার রেজাউল ইসলাম খোকন (৪৫),মোহাম্মদ আলী (৪০) ও সাইফুল ইসলাম (৪৬)।

কাটিয়া সরকারপাড়া এলাকার ভাড়াটে বাসিন্দা আব্দুল অহিদ সরদার জানান, ‘‘ আটক ব্যক্তিরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে ধরে সাইফুলের দোকানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা মাথায় পিস্তল ঠেকিয়ে বাকী টাকা অনতিবিলম্বে না দিলে হত্যার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।’’

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান,‘যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদ আলী, চাঁদার টাকাসহ রেজাউল ইসলাম খোকন ও একটি ওয়ান শ্যুটারগানসহ সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।এঘটনায় ভুক্তভোগী অহিদ সরদার বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরা পৌরসভার কাটিয়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তি আটক

আপডেট টাইম : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪