আজ ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরার নলতায় ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইকালে অস্ত্রসহ যুবক আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ২২০ বার

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে সন্ত্রাসীর গুলিতে শাহা আলম নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতায় জনৈক রফিকুল ইসলামের বাঁশবাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় রবিউল ইসলাম হৃদয় নামের এক সন্ত্রাসীকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শাহা আলম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাহা আলম দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের বাসিন্দা। নলতা বাজারে তার ফাতেমা টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে তিনি মোবাইল বিক্রিসহ ফ্লেক্সিলোড ও বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা করতেন। আর রবিউল ইসলাম হৃদয় (৩২) কালিগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের নূরইসলামের ছেলে। নলতা ইউপি চেয়ারম্যান আরিজুল ইসলাম জানান, শাহা আলম শনিবার রাত এগারটার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার প্রতিবেশি বন্ধু অহিদুল ইসলামের মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন।

কিছুদূর যেতেই জনৈক রফিকুল ইসলামের বাঁশবাগান সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেল গতিরোধ করে শাহা আলমের কাছে থাকা ৭ লাখ টাকা গচ্ছিত ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে শাহা আলমকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। এসময় শাহা আলম চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে হৃদয়কে আটকে রেখে পুলিশকে খবর দেয়। বাকী সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী রেজিস্টার ডা. আসাদুজ্জামান জানান,শাহা আলমের বুকের বামপাশে লাগা গুলিটি বের করা হয়েছে। এখনো তার জ্ঞান ফেরেনি। তিনি আশঙ্কামুক্ত কিনা,এখনি বলা যাচ্ছেনা। কালিগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিদেশী পিস্তলসহ রফিকুল ইসলাম আটক রয়েছেন । তবে স্থানীয়দের গণধোলাইয়ে সে গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরার নলতায় ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইকালে অস্ত্রসহ যুবক আটক

আপডেট টাইম : ০৬:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪