আজ ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ১৯৭ বার

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে জেলা প্রশাসকের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। জেলার মধ্যে জনসম্পৃক্ত সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান; বিশেষ করে বিআরটিএ, পাসপোর্ট অফিস, রেজিস্ট্রি অফিস, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, সমাজসেবা অফিস, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ নজরদারিতে রেখে দুর্নীতিবাজদের প্রতিহত, আইনের আওতায় আনা, জেলা ও উপজেলা কমিটিকে আরো গতিশীল করে দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে পরামর্শ দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। আরো বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান ও সদস্য মো. সাকিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট টাইম : ০৮:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪