আবু সাঈদ: সাতক্ষীরা সদর উপজেলা মাসিক আইন শৃংখলা সভা উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে রবিবার সকালে উপজেলা ডিজিটাল কর্ণনারে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাক্তার ফরহাদ জামিল, উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা ইয়ারুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন দন্দ্র। মহিলা বিষয়ক এর প্রোগ্রাম অফিসার ফাতেহা খাতুন, ওসিসির অফিসার আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা জনসাস্থ ইন্জিনিয়ার মফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আগর দাড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বৈকারী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বাশদহা ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ভোমরা চেয়ারম্যান ইসরাইল গাজী, ফিংড়ি চেয়ারম্যান সামসুর রহমান বল্লি চেয়ারম্যান এড মহিতুর রহমান সহ আরো অনেকেই। সভায় দূর্গা পূজা উপলক্ষ্যে আইন শৃংখলা রক্ষা করা, সন্ত্রাস বিরোধী, চোরাচালান। মাদক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরাশনসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
শিরোনাম ::
সাতক্ষীরা সদর উপজেলা আইন শৃংখলা মাসিক সভা
-
রিপোর্টার - আপডেট টাইম : ০১:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- ২২৯ বার
ট্যাগ :
জনপ্রিয়
















