আজ ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

তিন কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও এলএসডি মাদক উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৩১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২১০ বার

আবু সাঈদ : সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৫ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবাব (২৪ সেপ্টেম্বর) রাতে কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তবর্তী মজুমদার খাল নামক স্থান থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এঘটনায় বিজিবি কোন চোরচালানীকে আটক করতে পারেনি।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার সীমান্তবর্তী তলুইগাছ এলাকার মজুমদার খাল নামক স্থান দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি চৌকষ আভিযানিকদল সেখানে অবস্থান নেয়। এসময় রাত সাড়ে ১১টার দিকে মাদক কারবারীরা ওই পথে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পলাবার চেষ্টা করলে অভিযানিকদল তাদেরকে ধাওয়া করে। একপর্যায় তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি করে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৫ বোতল মদ উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত ভারতীয় এসব মাদকদ্রব্যেও অনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি (সাধারন ডায়েরী) করতঃ পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তিন কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও এলএসডি মাদক উদ্ধার

আপডেট টাইম : ১১:৩১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪