আজ ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে যা বলছে বিসিবি

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯৩ বার

হত্যা মামলার আসামি হওয়ার কারণে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আছে সংশয়। বর্তমানে ভারতের মাটিতে দলের সঙ্গে রয়েছেন টাইগার এই অলারাউন্ডার। তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কী সাকিব?

সোমবার মিরপুরে সাকিবের বিষয়ে গণমাধ্যমকে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটা আছে—যে মামলাগুলো হয়েছে, এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না।’

সাকিব ফিট থাকলে দেশের মাটিতে সিরিজ খেলতে অন্য কোনো সমস্যা হবে না বলে আশাবাদী নাফীস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মনে করি, সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।’

দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের না খেলার তেমন কোনো কারণ দেখেন না নাফীস। তিনি বলেন, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন (দলে থাকা না থাকা) জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না।’

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে যা বলছে বিসিবি

আপডেট টাইম : ০৯:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪