আবু সাঈদ : সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় মাসিক সভা জেলা প্রশাসক এর কার্যালয়ে বৃহস্পতিবার সাকালে জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলার সকল ধরনের সমস্যা ও যেকোনো ধরনের অসুবিধা তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নিতে সকল কর্মকর্তাদের দায়িত্ব শীল হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক জেলা ও উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের মতামত নিয়ে বিভিন্ন ধরনের সমাধানের কথা বলেন। জেলার মানুষের নৈতিক চাহিদা, শহরের যান জট মুক্ত, আইনশৃঙ্খলা, পাসপোর্ট অফিস, ভূমি অফিস, বিআর টি এ ও সাবরেজিষ্ট্রি অফিসসহ সকল অফিস থেকে দূর্নীতি ও জনগণের হয়রানি যাহাতে না হয় তার জন্য প্রত্যেককে সজাগ হতে বলেন। সাতক্ষীরার সড়ক পথ যাহাতে স্থায়ী হয়, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা বিষয়ে, চিকিৎসা বিষয়সহ মানুষ বঞ্চিত না হয় সে ব্যপারে খেয়াল রাখতে হবে। শুধু তাই কোনো প্রকল্প এর কাজ ধীরগতি হবেনা এবং প্রতিটি কাজের মান হতে হবে মানসম্মত। সাতক্ষীরার আইনশৃঙ্খলা যেন সর্বসময় ভালো থাকে, সরকারের বরাদ্দ কৃত অর্থ কোনো ক্রমে যেন নয় ছয় না হয় এবং সঠিক ভাবে ব্যবহার হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জেলা পর্যায়ে অফিসার গনের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের মতামত গ্রহন করেন।তিনি আরো সাতক্ষীরা মানুষ শান্তিপৃয় আমরা সকল সময় নিজ নিজ দায়িত্ব বোধ থেকে সকলের সহযোগিতা করব। সাতক্ষীরার উন্নয়ন এর জন্য যেসব সুযোগ সুবিধা আছে তা জনগণের জন্য প্রতিফলন ঘটাবো ইনশাআল্লাহ। সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম, পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার সজীব খান। ডিডি এলজি মাসরোবা ফেরদৌস, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার রুহুল কুদ্দুস, এডিসি জেনারেল সরোয়ার হোসেন, নির্বাহী শিক্ষা প্রকৌশলী রিংকন বিশ্বাস, এলজি ইডি নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, খামার বাড়ির ডিডি সাইফুল ইসলাম। টিটিসির অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জনসাস্থ্য নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামসহ সাতটি উপজেলার নির্বাহী অফিসার ও জেলা পর্যায়ে সকল অফিসার উপস্থিত ছিলেন।
শিরোনাম ::
সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- ৪৫৭ বার
ট্যাগ :
জনপ্রিয়
















