আজ ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

দেশে আর কোনো আমিত্ব চলবে না: কায়সার কামাল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৫৪ বার

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে আর কোন আমিত্ব চলবে না। গত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনা বলেছেন এই দেশ আমার বাবার আমি ১৮ কোটি মানুষকে খাওয়াচ্ছি পড়াচ্ছি। এই দেশ কারো বাবার না। এই দেশ আমাদের জনগণের।সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নেত্রকোণার কলমাকান্দায় ৪জন শহীদসহ সকল শহীদদের স্মরণে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কায়সার কামাল বলেন, বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি ও সন্ত্রাসী করে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। উপস্থিত নেতা কর্মীদের সতর্ক করে বলেন, ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি কেউ এরকম কাজে লিপ্ত হন তাদের বিরুদ্ধেও অবশ্যই আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়েরের সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, লেংগুড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়াসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, বাচ্চু মিয়া, মজিবর রহমান, সাফায়েত হোসেন ও জহুরা বেগম।

পরে কলমাকান্দায় ৪জন মো. আহাদুন, মো. সোহাগ মিয়া, আব্দুল্লাহ আল মামুন ও মেহেদি হাসানসহ ছাত্র আন্দোলনে শহীদের পরিবারকে ব্যারিস্টার কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

দেশে আর কোনো আমিত্ব চলবে না: কায়সার কামাল

আপডেট টাইম : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪