আজ ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

প্রধান উপদেষ্টার বাসভবনে টাইগারদের ‘সংবর্ধনা’

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯৮ বার

হৃদয় বাংলা: প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

বাংলাদেশ দল যে কীর্তি গড়েছে, তা নিয়ে পুরো দেশ গর্বিত উল্লেখ করে ইউনূস বলেছেন, ‘আমি (সিরিজ) জয়ের পরপরই অধিনায়কের সঙ্গে কথা বলেছি। কিন্তু তোমাদের সবার সঙ্গে দেখা করে (পুরো) জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম।’

এ সময় প্রধান উপদেষ্টা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথাও মনে করিয়ে দেন খেলোয়াড়দের। ক্রীড়াপ্রেমী ইউনূস একই সঙ্গে প্যারিস অলিম্পিকে তাঁর কী ভূমিকা ছিল, সেটা খেলোয়াড়দের কাছে তুলে ধরেন।

প্যারিস অলিম্পিকে পরামর্শক ও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইতালির মিলানো করতিনায় শীতকালীন অলিম্পিকেও একই ভূমিকার জন্য নিমন্ত্রণ পেয়েছেন, এটা তিনি নিজে থেকেই খেলোয়াড়দের জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে খুশি বাংলাদেশের ক্রিকেটাররা। দলের পক্ষ থেকে অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ‘এখানে আসতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি। সত্যিই এটা আমাদের অনুপ্রাণিত করবে।’ পাকিস্তানে সিরিজ জয়ের পেছনে সব খেলোয়াড় এবং কোচিং স্টাফের কঠিন পরিশ্রম ভূমিকা রেখেছে বলে মনে করেন নাজমুল।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

প্রধান উপদেষ্টার বাসভবনে টাইগারদের ‘সংবর্ধনা’

আপডেট টাইম : ০৮:৫৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪