আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় রিক্রুটিং পুলিশ সদস্য নিয়োগে, সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম মূনীর এর সর্বোচ্চ সচ্ছতা বজায় রাখার অঙ্গীকার। সম্প্রতি রিক্রুটিং পুলিশ সদস্য নিয়োগের জন্য এক শ্রেনীর দালাল ও বাটপারেরা বিভিন্ন প্রার্থীদের নিকট চাকরি পাইয়ে দেয়ার নামে অর্থসহ নানারকম সুযোগ সুবিধা দাবী করলে কেউ তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল কে সজাগ হওয়ার উদাত্ত আহবান জানান । সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম মূনীর হৃদয়ে বাংলার জানান, যে সমস্ত প্রার্থীরা রিক্রুটিং পুলিশ সদস্য পদে পরীক্ষায় অংশগ্রহন করছেন তারা কোন দালালের শরনাপন্ন হবেননা, এবিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি আরো বলেন সম্পূর্ণ যোগ্যতার আলোকে পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে, এখানে কারো কোন তদবির বা সুপারিশ লাগবেনা। তাই অযথা কোন দালাল বাটপারের শরণাপন্ন হয়ে নিজের অযোগ্যতা প্রমান করবেননা এবং অহেতুক হয়রানি না হতে তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য ২৯ অক্টোবর সকাল থেকে সাতক্ষীরা পুলিশ লাইনস্ এর মাঠে প্রাথমিক যাচাই বাছাই শুরু হয় এবং তিন পর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পুলিশ সুপার আরো বলেন এবার ৪৮ শতাধিক প্রার্থী অনলাইনে মাত্র ১২০ টাকার বিনিময়ে আবেদন করেছেন, এর মধ্যে থেকে মেধা আর যোগ্যতার ভিত্তিতে অর্ধশত পুলিশ সদস্য নেয়া হবে।
রিপোর্টার 














