আজ ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরার আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা,,জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ ৭ জন আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ২৪৭ বার

আবু সাঈদ: সাতক্ষীরার আশাশুনিতে কমলা খাতুন (৫৫) নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ ৭ জনকে আটক করা হয়েছে। কমলা খাতুন দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী।

নিহতের স্বামী মোবারক আলী জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা খাতুনকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে অলিউর ও ফয়জুল নামে দুই ছেলে আছে। পারিবারিক বিরোধের জেরে কমলা খাতুনের সঙ্গে তিনি এক ঘরে থাকেন না। শুক্রবার ভোরে তিনি নামাজ পড়তে উঠেন। এসময় তিনি কমলার ঘরের দরজা খোলা দেখেন। তাকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ি থেকে অল্পদূরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিচালীগাদার পাশে কমলার গলাকাটা মরদেহ দেখতে পান। পাশে হত্যাকান্ডে ব্যবহৃত দাঁ ও কমলার ব্যবহৃত একজোড়া চপ্পল দেখতে পান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, কমলা খাতুনকে হত্যা করা হয়েছেরহস্য উদঘাটনে কমলা খাতুনের স্বামীসহ তিন ছেলে ও তিন বউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমলা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরার আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা,,জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ ৭ জন আটক

আপডেট টাইম : ০৯:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪