আজ ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

শ্যামনগরে অবৈধভাবে বালি উত্তোলন” কর্তৃপক্ষ নীরব

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ২৩০ বার

এম কামরুজ্জামান শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া হরিসখালি থেকে পাশ্বেমারী পর্যন্ত মোট ৩ কিলোমিটার ইটের সোলিং রাস্তার পাশ্বের ১০নং সোরার খাল থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ঠিকাদার আব্দুল হাকিম কাদা ও বালু ড্রেজার মেশিনের মাধ্যমে উঠিয়ে রাস্তায় দিচ্ছে । এ বিষয়ে ঠিকাদার আব্দুল হাকিম এর সাথে তার ব্যবহৃত মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে বালু উঠাচ্ছি। নিউজ করার দরকার নেই আমি আগামীকাল আসছি। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার সঞ্জীব দাস এর মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এর মুটো ফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি আমি খোজ খবর নিয়ে ব্যবস্থা নিব। এ বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি শ্যামনগরে একটি মিটিং এ আছি ফিরে যেয়ে বিষয়টি দেখব। এ বিষয়ে গাবুরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নন্দলাল এর মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ১০নং সোরার খাল থেকে অবৈধভাবে বালু উঠছে আমি এ সম্পর্কে কিছু জানি না। আপনাকে ম্যানেজ করে ঠিকাদার বালি উত্তোলন করছে এমন প্রশ্নে ঠিকাদারের কথাটি সত্য না।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্যামনগরে অবৈধভাবে বালি উত্তোলন” কর্তৃপক্ষ নীরব

আপডেট টাইম : ০৭:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪