আজ ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৭ বাংলাদেশি আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৪৩১ বার

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে কায়বা গ্রামের পূর্ব রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। তারা হলেন—রথীন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মণ্ডলের ছেলে সুজিত মণ্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্দর মণ্ডলের ছেলে পাচু মণ্ডল (৩৬), মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল নন্দী (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭) এবং মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৫)।

বিজিবি জানায়, আটককালে তাদের কাছ থেকে বাংলাদেশি ৩ হাজার টাকা, ভারতীয় ৮ হাজার রুপি এবং ৭টি মোবাইল ফোন (৪টি স্মার্টফোন ও ৩টি বাটন ফোন) জব্দ করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে নিয়মিতভাবে সচেতন করা হচ্ছে। আটককৃতদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৭ বাংলাদেশি আটক

আপডেট টাইম : ০৬:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫