আজ ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরা শ্যামনগরে সুদের লেনদেনের সংঘর্ষে আহত ব্যক্তি মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৬৫৪ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত মুজিবর গাজী (৬২) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মুজিবর গাজী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শ্যামনগরের সোনার মোড় এলাকায় মুজিবর গাজী ও অমল সরকারের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হন। স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রায় ২০ বছর আগে অমল সরকার মুজিবর গাজীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নেন। পরে পুরো টাকা পরিশোধ করা হলেও মুজিবর অতিরিক্ত ৯০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে তর্কাতর্কির একপর্যায় লাঠি-সোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মুজিবর গাজী ও অমল সরকারের অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মুজিবর গাজীর মৃত্যু হওয়ার পরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরা শ্যামনগরে সুদের লেনদেনের সংঘর্ষে আহত ব্যক্তি মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫