আজ ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ইটাগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা: ৪ জন আহত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭৭ বার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লুৎফুন্নেছার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লুৎফুন্নেছার স্বামী, দুই ছেলে, ও মেয়ে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাতক্ষীরা সদর থানায় প্রদানকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত মফিজুর রহমান ও তার সহযোগীরা লুৎফুন্নেছার বাড়িতে হামলা চালায়। আসামিরা ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে বাড়িতে প্রবেশ করে প্রথমে লুৎফুন্নেছার পরিবারের সদস্যদের গালাগাল করতে শুরু করে। প্রতিবাদ করলে লুৎফুন্নেছার স্বামী মুনছুর আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে অন্যান্য আসামিরা তাকে লোহার পাইপ দিয়ে আঘাত করে, যার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙে যায়। একইভাবে তাদের দুই ছেলেকেও হামলা করে গুরুতর জখম করা হয়। হামলায় লুৎফুন্নেছার মেয়ে সোনিয়া সুলতানাকেও আঘাত করে মাথা ও ঘাড়ের হাড় ভেঙে দেয় হামলাকারীরা। লুৎফুন্নেছার ছোট ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে পরিবারের সদস্যরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলে জানা গেছে। এই ঘটনায় লুৎফুন্নেছা সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ইটাগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা: ৪ জন আহত

আপডেট টাইম : ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪