আজ ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সন্তানকে কোলে নিতে যেয়ে কোর্ট প্রাঙ্গণে অপমানিত বাবা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৪৭৩ বার

নিজ রক্তের সন্তানকে কোলে নিতে গিয়েও শ্বশুরবাড়ির লোকজনের বাধা ও অপমান সহ্য করতে হলো এক বাবাকে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে অপদস্ত হতে হয়। তবুও সন্তানের মুখ দেখে আবেগে ভেঙে পড়েন তিনি। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জজ কোর্ট প্রাঙ্গণে এ হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়।

ভুক্তভোগী বাবা মো. মনিরুজ্জামান জানান, তিনি মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের বাবুল ফরাজীর মেয়ে মেধা আক্তার সোনিয়াকে (২৩) ২০১৯ সালের ৯ জুলাই বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র সন্তান আলিফ হাসান (৪)। দাম্পত্য জীবন ভালোই চলছিল, কিন্তু গত ১৩ জুন শাশুড়ি মাকসুদা বেগম একটি অনুষ্ঠানের কথা বলে মেয়ে ও সন্তানকে নিয়ে যান এবং আর ফেরত দেননি।

পরবর্তীতে প্রতিকার চেয়ে মনিরুজ্জামান আদালতে মামলা করেন। আদালত প্রতি মাসে সন্তানের সঙ্গে বাবার সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সন্তানের ভরণপোষণের খরচ বাবাকে বহন করার নির্দেশ দেন।

কিন্তু আদালতের নির্দেশ কার্যকর করতে গেলে জজ কোর্টে সন্তানকে কোলে নিতে গিয়ে শ্বশুর বাবুল ফরাজী ও তার লোকজন বাধা দেন। অভিযোগ রয়েছে, একজন আইনজীবীর নির্দেশে তারা বাবাকে মারমুখীভাবে হেনস্থা করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন।

তবুও শেষ পর্যন্ত চার বছরের শিশু আলিফকে কোলে নিতে সক্ষম হন মনিরুজ্জামান। সন্তানের মুখ দেখে বুকে জড়িয়ে ধরে আদালত প্রাঙ্গণে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। এসময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সন্তানকে কোলে নিতে যেয়ে কোর্ট প্রাঙ্গণে অপমানিত বাবা

আপডেট টাইম : ০৭:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫