আজ ০২:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

স্বদেশ’র আয়োজনে সাতক্ষীরায় মানবাধিকার নারী পরিষদ সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৪৭৮ বার

স্বদেশ সংস্থার আয়োজনে এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সহযোগিতায় দাতা সংস্থা জি এফ এ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের আওতায় সাতক্ষীরায় মানবাধিকার নারী পরিষদ সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরার স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী

ওরিয়েন্টেশনে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা, ভোমরা, শিবপুর ও বৈকারী ইউনিয়নের মানবাধিকার নারী পরিষদের চারজন আহ্বায়কসহ মোট ৪৮ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, মানবাধিকার, জেন্ডার সমতা, নারীর অধিকার ও মৌলিক অধিকারের বিষয়ে ধারণা দেওয়া হয়।

সদস্যরা নিজ উদ্যোগে নিজ নিজ এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল অফিসার মো. শরিফুল ইসলাম

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

স্বদেশ’র আয়োজনে সাতক্ষীরায় মানবাধিকার নারী পরিষদ সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫