আজ ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় আদর্শ সমাজ বিনির্মাণে ইমাম ও খতিবদের ভূমিকা শীর্ষক কর্মশালা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ১৫০ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আদর্শ সমাজ বিনির্মাণে ইমাম ও খতিবদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার(১৪ আগস্ট) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। কর্মশালায় তিনি বলেন, ইমাম ও খতিবরা সমাজের চালিকা শক্তি। তাঁদের ভাষণ ও দিকনির্দেশনার মাধ্যমে সমাজে শান্তি, সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। কিশোর অপরাধ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে তাঁরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। এছাড়া মুসল্লিদের সহজে বুঝার সুবিধার্থে জুম্মার আরবি খুতবার পাশাপাশি বাংলা খুতবার ওপর গুরুত্বপূর্ণ প্রদান করতে হবে । এসময় বক্তব্য রাখেন, উপ সচিব মোঃ আকবর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার,
ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মেহেদী হাসান,সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মুফতি আখতারুজ্জামান প্রমুখ। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা উগ্রবাদ, ধর্মের অপব্যাখ্যা, সামাজিক অন্যায় ও সহিংসতা প্রতিরোধে মসজিদভিত্তিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, মুফতি, মুহাদ্দিস সহ আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় আদর্শ সমাজ বিনির্মাণে ইমাম ও খতিবদের ভূমিকা শীর্ষক কর্মশালা

আপডেট টাইম : ০৭:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫