সাতক্ষীরা প্রতিনিধি: ‘জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে বিশেষ সচেতনতামূলক রোড শো ও নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ, বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বয়ে এই উদ্যোগ নেয় বিআরটিএ সাতক্ষীরা। সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই ছিল রোড শো ও ক্যাম্পেইনের মূল লক্ষ্য। এ সময় ঘরমুখো যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন বার্তা প্রচারে মাইকিং করা হয়। এই কার্যক্রমের দিকনির্দেশনা দেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান। রোড শোতে মাইকিং ও সমন্বয় করেন সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক কে. এম. মাহবুব কবীর। তারা বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে পারলে দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা। তাঁরা সবাই সাধারণ জনগণকে সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান। স্থানীয় মানুষ ও সুশীল সমাজ এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের সচেতন করে, যা সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখে।” বিশেষজ্ঞরাও মত দিয়েছেন, “সারা দেশে এ ধরনের সচেতনতা কার্যক্রম ছড়িয়ে দিতে পারলে নিরাপদ সড়কের লক্ষ্যে অনেকটা অগ্রগতি অর্জন সম্ভব।” বিআরটিএ জানিয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
শিরোনাম ::
সাতক্ষীরায় বিআরটিএ’র নিরাপদ সড়ক ক্যাম্পেইন
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- ৪৪৮ বার
ট্যাগ :
জনপ্রিয়
















