আজ ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরায় বিএনপির নেতার বাড়ির সকলকে অজ্ঞান করে  সোনা,  ৩ লাখ টাকাসহ মুল্যবান কাগজপত্র লুট 

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ২৯৬ বার
আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামে বসত বাড়ির ছাদে দিয়ে উঠে সিঁড়ির ঘরের গ্রিল ভেঙে কে বা কারা চেতনা নাশক স্প্রে দিয়ে অচেতন করে সাড়ে সতেরো ভরি  স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র চুরির করে নিয়ে গেছে। সোমবার (২৩ জুন ) দিবাগত রাতে নুনগোলা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন ওরফে তোফার ছেলে আবুল হাসানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। আবুল হাসান ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এবং ব্রহ্মরাজপুর বাজারের বিশিষ্ট ফার্মেসি ব্যবসায়ী। জানা গেছে, চোরেরা সিঁড়ির ঘরের গ্রিলের তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আলমারিতে থাকা ৩ লাখ টাকা সাড়ে ১৭ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র ,দলিল, চেকের পাতা চুরি করে নিয়ে যায়। চোরেরা আলমারি ও শোকেজের তালা ভেঙে ড্রয়ার থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকাবাসীর চুরির আতঙ্কে ভুগছে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে গৃহকর্তা আবুল হাসান ও তার স্ত্রী মর্জিনা খাতুনের অবস্থার অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংঙ্কামুক্ত হলেও জ্ঞান ফিরতে কিছুটা দেরি হবে বলেন, চিকিৎসকরা।
ভুক্তভোগী আবুল হাসানের বড় ভাই আব্দুস সালাম জানান- আমার ভাই আবুল হাসান ও তার স্ত্রী মর্জিনা খাতুন সকালে  অচেতন হয়ে পড়ায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির টু আইসি শিল্লুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।  সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেয়ে আইনি ব‍্যাবস্থা নেব।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় বিএনপির নেতার বাড়ির সকলকে অজ্ঞান করে  সোনা,  ৩ লাখ টাকাসহ মুল্যবান কাগজপত্র লুট 

আপডেট টাইম : ১১:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫