আজ ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

কালিগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ  ফেনসিডিলসহ আটক ৩

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ২৩৩ বার
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার  সকালে উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব-৬ এর একটি চৌকস দল। র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধ পথে আসা ফেনসিডিল ঢাকায় পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে অভিযান চালানো হয়। অভিযানে সানি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন (৩৮), তিনি কালীগঞ্জ উপজেলার ব্রজপাটুলি গ্রামের বাসিন্দা; কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), তিনি খামারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে; এবং নৈশ প্রহরী অমল সরকার (৫৫), যিনি শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে। আটকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় র‍্যাব সদস্য ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

কালিগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ  ফেনসিডিলসহ আটক ৩

আপডেট টাইম : ০২:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫