আজ ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

চাদাবাজি মামলায় ইয়ারব যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১৫৪ বার

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ইয়ারব হোসেন নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে তাকে সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়ারব হোসেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক। ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। পরবর্তী করণীয় প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, সাংবাদিক ইয়ারব হোসেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চাদাবাজি মামলায় ইয়ারব যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫