আজ ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৩৫৪

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ২০৭ বার

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫৪ জনে। শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতি হওয়ায় দেশটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২৮ মার্চের শক্তিশালী এই ভূমিকম্পে ৪ হাজার ৮৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ আছে ২২০ জন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং চীনে।

ভূমিকম্পে ছয়টি অঞ্চলের ২৮ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে খাদ্য, আশ্রয়, পানি, স্যানিটেশন, মানসিক স্বাস্থ্য সহায়তা ও অন্যান্য পরিষেবার জন্য জরুরি তহবিলে ১২ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

ভূমিকম্পের পর জান্তাপ্রধান মিন অং হ্লাইং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেন। এসব দেশ থেকে লাখ লাখ ডলার সহায়তা ইতোমধ্যে হাতে পেয়েছে। শত শত উদ্ধারকর্মী মিয়ানমারে পৌঁছেছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৩৫৪

আপডেট টাইম : ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫