আজ ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সুন্দরবন থেকে লোকালয়ে ৪০ কেজি ওজনের অজগর

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ৬৫৩ বার

অনলাইন ডেস্ক: সুন্দরবন থেকে ফিরে আসা বিশাল একটি অজগর সাপ ধরা পড়েছে শরণখোলার বগী এলাকায়। ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা সুন্দরবন সংলগ্ন বগী গ্রামের আমীর তালুকদারের বাড়ি থেকে উদ্ধার করে অজগরটি।

১৬ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের অজগরটির পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ২১ মার্চ সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছিল। ওই অজগরটির ওজন ছিল ৫৫ কেজি।

সুন্দরবনের ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, বগী গ্রামের গৃহকর্তা আমীর তালুকদার গতকাল রাত ৯টার দিকে ফোন করে সাপের খবর জানান। রাতে গিয়ে তার বাড়ির বসত ঘরের পাশের ঝোপ থেকে ১৬ ফুট লম্বা এই অজগরটি উদ্ধার করে বগী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়। সকালে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করে বনরক্ষীরা।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা সুন্দরবন থেকে চলে যাওয়া অজগরটি ধরে রাতে অফিসে দিয়ে আসে। ১৬ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের অজগরটির পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সুন্দরবন থেকে লোকালয়ে ৪০ কেজি ওজনের অজগর

আপডেট টাইম : ০৮:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫