আজ ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারি আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ২২৭ বার

সাতক্ষীরা প্রতিবেদক: সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের মুন্সীগঞ্জ দক্ষিণ কদমতলা স্টেশনের কর্মকর্তা সোলাইমান কবির জানান, মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে এই কাঠসহ তাদেরকে আটক করা হয়। আটক চোরাকারবারীরা হলেন, সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের আব্দুল গফফারের ছেলে মোঃ কামাল হোসেন, ভ্যানচালক মোঃ আকবর হোসেন ও হরিনগর গ্রামের তালেব সরদারের ছেলে মোঃ রাশেদুল ইসলাম।

কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে ভ্যানে ভর্তি এই গরান কাঠ জব্দ করা হয়। এ সময় কর্তন নিষিদ্ধ গরান কাঠ পাঁচারের অভিযোগ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হচ্ছে।

এদিকে আটক হওয়া কামাল জানান, সুন্দরবনে মাছ ধরতে গেলে বনদস্যু আলিম বাহিনী তাদের অপহরণ করে। এসময় মুক্তিপণ বাবদ আলিম বাহিনীর সদস্য আব্দুল্লাহ বাড়িতে ২শ’ পিস গরান কাঠ পাঠিয়ে দিতে বলে। এ কারণেই তারা কর্তন নিষিদ্ধ গরান নিয়ে মুন্সীগঞ্জের জেলেখালি গ্রামের বনদস্যু আব্দুল্লাহ বাড়িতে নিয়ে যাচ্ছিল।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারি আটক

আপডেট টাইম : ০৯:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫