আজ ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ইসরায়েলে বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ২২০ বার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে শুক্রবার (২১ মার্চ) ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রকে তারা বাঁধা দিয়েছে।

যোদ্ধারা হামলার দায় স্বীকার করে বলেছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গোষ্ঠটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার (২২ মার্চ) ভোরে টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে একথা বলেছেন।

শারি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে এই গ্রুপের তৃতীয় হামলা। দলটির সামরিক মুখপাত্র প্রমাণ না দিয়েই বলেছেন যে, হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলা চালিয়েছিল।

এর আগে গত সপ্তাহে ইয়েমেনে হামলা চালায় মার্কিন বাহিনী। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এটি। ওই হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যোদ্ধারা।

প্রসঙ্গত, ২০২৩ সালের শেষে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা শতাধিক জাহাজে হামলা চালিয়েছে। গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে এই হামলা বলে উল্লেখ করেছে যোদ্ধারা। এসব হামলায় বিশ্ব বাণিজ্যকে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ইসরায়েলে বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট টাইম : ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫