আজ ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৭৮ বার

সাতক্ষীরা রিপোর্ট: শনিবার (১৫ মার্চ ২০২৫) বিকাল ৫টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের বৈকারী বিওপির টহল দলের অভিযানে পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে একজন ভারতীয় নাগরিক আটক করা হয়। আটককৃতের নাম শেখ এজাজ (৩৬)। সে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের শাহ আলম রওজার ৯৯৯, চন্দ তালেভ এনএ চাওড়া, ধানী নিমরার শেখ খলিলের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, খুলনার মহেশ্বরপাশা এলাকার নূর মোহম্মদের মেয়ে মায়া বেগম (৩৫) ভারতে থাকাবস্থায় উক্ত শেখ এজাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে তারা বাংলাদেশে আসে এবং গত ৪ বৎসর যাবৎ খুলনার দৌলতপুরে বসবাস করছেন। বর্ণিত ভারতীয় নাগরিক অন্যের ইজিবাইক চালাতেন বলে জানা যায়।

শনিবার বিকালে অবৈধভাবে ভারতে গমনকালে বৈকারী বিওপির হাবিলদার মোঃ সাহাবুর রহমান এর নেতৃত্ব একটি টহল দল সীমান্ত পিলার ৭/২৮ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামক স্থান হতে তাকে আটক করতে সক্ষম হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

আপডেট টাইম : ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫