আজ ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

জমি দখল নিয়ে সংঘর্ষের আশঙ্কা গাছপালা কেটে পাকা স্থাপনা নির্মাণের প্রচেষ্টা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৩০১ বার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দক্ষিণ ফিংড়ী এলাকায় জমি দখল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ ফিংড়ী এলাকায় হবিবর রহমান সরদারের ছেলে মোঃ আঃ রহিম অভিযোগ করেছেন যে, তিনি তার পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত ১২ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু একদল ব্যক্তি তার জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। অভিযোগপত্র অনুযায়ী, গত ১২ মার্চ ২০২৫, সকাল ১০টায় অভিযুক্ত মোঃ রেজাউল সহদার (৪৫), আক্তারুল সরদার (৪২), রবিউল সরদার (৪০), রহিমা খাতুন (৩৮), জয়ন্তী ঢালী (৫০), শুভক্কর মন্ডল (৪০), অর্চনা দাসী (৩৫) ও সুমন দাস (৪৫) দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে প্রবেশ করে গাছপালা কেটে ফেলে এবং স্থাপনা নির্মাণের চেষ্টা করে।

এ সময় মোঃ আঃ রহিম বিষয়টি টের পেয়ে স্বাক্ষীদের সঙ্গে নিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। তারা বলেন, “আজ বেঁচে গেলি, আবার এসে জমি দখল করব। বাধা দিলে তোকে ও তোর পরিবারকে দেশছাড়া করব।” এমনকি তার মৎস্য পুকুরে বিষ প্রয়োগেরও হুমকি দেওয়া হয়। এ বিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় প্রতিকারমূলক আবেদন করা হয়েছে। এতে আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে, যাতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয়দের মতে, উক্ত সম্পত্তি নিয়ে পূর্বেও বিরোধ ছিল, তবে সাম্প্রতিক ঘটনায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। মামলার শুনানি শিগগির অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

জমি দখল নিয়ে সংঘর্ষের আশঙ্কা গাছপালা কেটে পাকা স্থাপনা নির্মাণের প্রচেষ্টা

আপডেট টাইম : ১১:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫