আজ ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৩৭৪ বার

রাজধানীর শাহজাদপুরে ভাটারায় আবাসিক হোটেলে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা গেছেন। নিহত চারজনই পুরুষ। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি৷ সোমবার (০৩ মার্চ) অগ্নিকাণ্ডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তার আবু তালহা জুবায়ের।

তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৭ মিনিটে ভাটারার সৌদিয়া হোটেলে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বারিধারার দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে৷ হোটেল ভবনটির দোতলায় আগুনের সূত্রপাত৷ সর্বশেষ চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের লাশ ছয়তলায় পাওয়া গেছে, একটি লাশ বাথরুমের ভেতরে। বাকি তিনটি সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল। নিহতদের সবাই পুরুষ৷ অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর ১টা ৪ মিনিটে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

আপডেট টাইম : ০২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫