আজ ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি সাতক্ষীরা সদর থানার শামিনুল হক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৬ বার

আবু সাঈদ, সাতক্ষীরা: অপরাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সাতক্ষীরা সদর থানার ওসি মো: শামিনুল হক। রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত জেলা পুলিশের কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা পুরুস্কার তুলে দেন সাতক্ষীরা থানার ওসি শামিনুল হকের হাত।

সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন। সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়া মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখাসহ স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। এসময় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার। সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলা ডিবির ওসি নিজাম উদ্দিন মোল্যাকেও সন্মাননা ক্রেস্ট প্রদান করেন ।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, পুলিশ হাসপাতাল সাতক্ষীরার ডাঃ আবু হোসেনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি সাতক্ষীরা সদর থানার শামিনুল হক

আপডেট টাইম : ১১:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫