আজ ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

শ্যামনগরে ৩টি ইটভাটায় অভিযান: ৪০ হাজার টাকা জরিমানা, বন্ধ ১

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮৭ বার

সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে তিনটি ইটভাটা মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পৃথকভাবে শ্যামনগর উপজেলার মেসার্স হাজী ব্রিকস, সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ এ এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিয়ম ভঙ্গ করে ইটভাটায় অবৈধভাবে কাঠ ও টায়ারের কালি পোড়ানোর অভিযোগে পৃথকভাবে মেসার্স সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ এর মালিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নীতিমালা লঙ্ঘন করে ভাটা পরিচালনার অভিযোগে মেসার্স হাজী ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলার শ্যামনগর উপজেলার মেসার্স হাজী ব্রিকস, সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ নামক চারটি ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটা চারটির বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৭ ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কওে মেসার্স সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ এর মালিককে পৃথকভাবে মোট ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় হয়। এসময় নীতিমালা লঙ্ঘন করে ভাটা পরিচালনার অভিযোগে মেসার্স হাজী ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ সুরক্ষা/বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। জেলাব্যাপি এ ধরনের অভিযান অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্যামনগরে ৩টি ইটভাটায় অভিযান: ৪০ হাজার টাকা জরিমানা, বন্ধ ১

আপডেট টাইম : ০৬:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫