আজ ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরা সীমান্তে সাতদিনে এক কোটি টাকার অবৈধ মালামাল আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ২০৬ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত সাতদিনে প্রায় এক কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। গত ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করে বিজিবি সদস্যরা।

সূত্র আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ২১ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি পর্যন্ত পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১ লাখ টাকা মূল্যের ভারতীয় বোরকা, ৩৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ১লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, ৬, লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, ৫, লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং ৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের শিশুখাদ্য ও মনোহারী মালামাল আটক করা হয়।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টির নিশ্চিত করে বলেন, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরা সীমান্তে সাতদিনে এক কোটি টাকার অবৈধ মালামাল আটক

আপডেট টাইম : ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫