আজ ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরা জেলা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ কমিটির সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১৯০ বার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ জানুয়ারি বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) শেখ মইনুল ইসলাম মঈন, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, এড. মনিরউদ্দীন, জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের শেখ আফজাল হোসেন ও সিএনআরএস’র শোওয়ান কুমার চৌরান।সভায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সুন্দরবন থেকে ১০ কিলোমিটার দূরে সাইনবোর্ড স্থাপন, স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ও পরিবেশের জন্য সাংঘর্ষিক পেশা পরিবর্তনের করণীয় পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামী সভায় উপস্থাপন করা হবে।

উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, সন্তোষ কুমার নার্থ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা জেলা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫