আজ ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কলারোয়ার চান্দুরিয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশী নাগরিক আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ২২৩ বার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার চান্দুরিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকালে দিকে কলারোয়া উপজেলার চান্দুরিয়া বিওপির আওতাধীন গোয়ালপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার দুপুরে এ তথ্য জানো হয়।

আটক দুই বাংলাদেশী নাগরিক হলেন, কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ আজিজুল ইসলাম (৫০) ও যশোর জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের মশিউর রহমানের ছেলে মোঃ আনিসুর রহমান (১৮)।

বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পারপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির হাবিলদার মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে উক্ত দুই বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক দুই বাংলাদেশী নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কলারোয়ার চান্দুরিয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশী নাগরিক আটক

আপডেট টাইম : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫