বিশেষ প্রতিনিধি: দাখিল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী দেখিয়ে ১ টন চাউল উত্তলোন করে আত্মাত করার অভিযোগ মাদ্রাসার সুপার মাওলানা মনিরুজ্জামান এর বিরুদ্ধে। সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার কাসেম পুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার ও আগরদাড়ি ইউনিয়ন জামায়াত এর আমির মনিরুজ্জামান অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের আবাসিক দেখিয়ে ১টন চাল খাওয়ার জন্য বরাদ্দ পান। কিন্তু ওই মাদ্রাসায় কোনো ছাত্র বা ছাত্রী আবাসিক ভাবে বসবাস বা থাকে না।
খোঁজ নিয়ে দেখা যায় ঐ মাদ্রাসার তৌহিদুল ইসলাম চলতি মাসের ১১ তারিখ চাল ফুড অফিস থেকে উত্তলোন করেন। এবিষয়ে একাধিক ব্যক্তি এপ্রতিবেদককে বলেন ঐ মাদ্রাসায় কোনো বাচ্চা থাকে না এবং মাদ্রাসার সুপার মিথ্যা ডিও লিটার দিয়ে চাল নিয়ে আত্মসাত করছে যেটা এলাকা বাসি অবগত না। তারা আরো বলেন মনিরুজ্জামান একজন জামায়াত নেতা হয়ে এ কাজ কি ভাবে করে? আমরা তার বিচার দাবি করছি। এবিষয়ে মনিরুজ্জামান এর সাথে যোগাযোগ করেও না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি
রিপোর্টার 


















