আজ ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরা প্রেসক্লাবে দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন শনিবার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১২৮ বার

সাতক্ষীরা প্রতিনিধি ॥ সাতক্ষীরা প্রেসক্লাবে দখলদারিত্ব ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এক যৌথ বিবৃতিতে জানান, সাতক্ষীরা প্রেসক্লাব সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরিচালিত হলেও ২০২২ সালের পর থেকে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি কিছু ব্যক্তি অধিকাংশ সদস্যকে বাদ দিয়ে অসাংবাদিক ও বহিরাগতদের নিয়ে একটি কমিটি গঠন করে দখলদারিত্ব কায়েম করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৩০ জুন বৈধ কমিটির সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে প্রবেশ করতে চাইলে দখলদারদের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন, যাদের মধ্যে তিনজন গুরুতর। এ ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, দখলদাররা আগামী শনিবার আবারও কথিত সাধারণ সভার আয়োজন করছে। এর প্রতিবাদে পেশাদার সাংবাদিকরা একই সময় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তারা সাতক্ষীরায় কর্মরত সব সাংবাদিককে উক্ত কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরা প্রেসক্লাবে দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন শনিবার

আপডেট টাইম : ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫